Simanto Zone-এ গ্রাহকের সন্তুষ্টিই আমাদের অগ্রাধিকার। কেনাকাটার আগে অনুগ্রহ করে আমাদের রিটার্ন ও রিফান্ড নীতি মনোযোগ দিয়ে পড়ুন।
১. রিটার্ন নীতি
- পণ্য ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য এলে তবেই রিটার্ন করা যাবে।
- রিটার্নের জন্য পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে।
- পণ্য অব্যবহৃত, আসল প্যাকেজিংসহ এবং যেভাবে পেয়েছেন সেই অবস্থায় থাকতে হবে।
- রিটার্ন অনুমোদনের আগে পণ্য পরীক্ষা করার অধিকার আমরা রাখি।
২. এক্সচেঞ্জ নীতি
রিটার্ন অনুমোদিত হলে আপনি রিপ্লেসমেন্ট অথবা সমমূল্যের অন্য পণ্যের সাথে এক্সচেঞ্জ নিতে পারবেন। এক্সচেঞ্জ পণ্যের প্রাপ্যতার ওপর নির্ভরশীল।
৩. রিফান্ড নীতি
- আমরা নগদ টাকা ফেরত (ক্যাশ রিফান্ড) দিই না।
- বিশেষ ক্ষেত্রে (যেমন পেমেন্টের পর পণ্য স্টকে না থাকলে) মূল পেমেন্ট মাধ্যমেই রিফান্ড দেওয়া হতে পারে।
- রিফান্ড প্রসেস হতে সর্বোচ্চ ৭ কার্যদিবস সময় লাগতে পারে।
৪. ডেলিভারি চার্জ
- ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।
- এক্সচেঞ্জের ক্ষেত্রে নতুন পণ্যের ডেলিভারি খরচ গ্রাহককে বহন করতে হতে পারে।
৫. রিটার্নের অনুরোধ করবেন যেভাবে
অর্ডারের তথ্য ও রিটার্নের কারণসহ নিচের মাধ্যমে আমাদের জানান:
ফোন: 01817677036, হটলাইন: 09648778899
ইমেইল: simantozoneofficial@gmail.com